Sunday, October 6, 2013

বর্ণপরিচয়

বর্ণপরিচয় বাংলা ব্লগ

সাধারণ মানুষের চিন্তাধারা, মতামত নিয়ে কথা বলার একটি স্বাধীন মঞ্চ হিসাবে বাংলা ব্লগিং এর দুনিয়া কাঁপাতে আসছে 'বর্ণপরিচয়'।

বর্ণপরিচয় বাংলা ব্লগ

   আমার অনেক স্কুলের বন্ধু, ফেসবুকের বন্ধু দের দেখেছি ব্লগার হতে চাই, উৎসাহী_ও আছে ব্লগ সম্পর্কে। কিন্তু ঠিক মনের মতো ভারতীয় বাংলা ব্লগ না হওয়ার জন্য ব্লগিং এর উৎসাহটাই নষ্ট হয়ে গেছে। আবার অনেকে আছে যারা বাংলাদেশের ব্লগে গিয়ে ব্লগিং করে। বাংলাদেশি এডমিন দের যদি কোনও পোস্ট পছন্দ না হয় তাহলে মুছেও দেয়, প্রয়োজন মনে করলে ব্যান পর্যন্ত করে। এমন নয় যে তারা শুধু ভারতের ব্লগার বলে ব্যান হয়, এমন অনেক বাংলাদেশের ব্লগার আছে যারা ব্যান হয়। আর তাই বন্ধুরা আমি, নির্মাল্য দা, সমীরণ, সঞ্জিব, অনির্বাণ দা, (আরও আনেকে) ঠিক করেছি একটা বাংলা 'ব্লগ' বানানোর। like- Samu, Guruchondali, amarBlog etc;

বর্ণপরিচয় বাংলা ব্লগ
   আমরা ঠিক করেছি আমরা এমন একটা ব্লগ বানাবো যেটা সাধারণ মানুষের কথা বলার একটি স্বাধীন মঞ্চ হিসাবে, যেখানে সবাই তাদের চিন্তা, মতামত জানাতে পারবে। চিন্তাধারা যতই চরম-পন্থী হোক না কেন, তার স্বাধীন মত প্রকাশকে আমরা সমর্থন করি, যতক্ষণ না তা রাষ্টীয় আইন বা অন্যের ব্যাক্তি স্বাধীনতা লঙ্ঘন করে।
এই প্রসঙ্গে,
১)অন্য ভাষায় প্রকাশিত লেখা সরাসরি অনুবাদ করে প্রকাশ করা যাবে। তবে লেখক ও মূল প্রকাশনা-সূত্রের উদ্ধৃতি থাকতে হবে। 
২) আপনার বাক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবেনা। 
ব্যান প্রসঙ্গে, 
1) সংঘাতপ্রয়াসী / উস্কানীমূলক অথবা সমালোচনামূলক বা ব্যক্তিগত আক্রমণ করা চলবে না।
২) ভারতীয় সমাজে অশ্লীল গন্য হতে পারে এমন ছবিযুক্ত পোস্ট পুরোটাই মুছে ফেলা হবে। 
৩) এক কথায় অশ্লীল, কুরুচিপূর্ণ, আপত্তিকর ভাষা ব্যবহার থেকে বিরত থাকতে হবে।
বর্ণপরিচয় বাংলা ব্লগ

       বন্ধুরা ফেসবুকে লইক, কমেন্ট করতে করতে কখনো কি একঘেয়েমি লাগে না? ফেসবুক যেমন করছ সেই রকম ব্লগার হতে মন চাই না ? তার জন্যই তো আমরা এই ব্লগ বানাছি। তোমাদের সবার সাহায্য লাগবে এই ব্লগ তৈরিতে। 
এবার তোমাদের মনে প্রশ্ন আসবে, আমাদের ব্লগের লিঙ্ক কি? ব্লগ টার আউটলুকিং কেমন ? বন্ধুরা তার জন্য একটু অপেক্ষা করতে হবে। 

আগ্রহ থকলে অবশ্যয় যোগাযোগ করতে পারো @আমরা কজন গ্রুপে।
আমাদের পেজ --> বর্ণপরিচয় ।

#রবি ঠাকুরের সেই কথা দিয়ে শেষ করবো, যদি তোর ডাক শুনে কেও না আসে তবে একলা চলো রে। 
# #সবে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। 
তোমাদের মতামত কি?

No comments:

Post a Comment